অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

মেয়াদ শেষ হওয়ার কারণে রেকর্ড তারিখ নির্ধারণ এশিয়ান টাইগ্রার গ্রোথ ফান্ডের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত মেয়াদী মিউচুয়াল ফান্ড এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডটি (ATCSLGF) বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডে রূপান্তর হচ্ছে না। ফলে ফান্ডটির মেয়াদ আগামি ১০ মার্চ ২০২৫ শেষ হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তহবিলের ট্রাস্টি জানিয়েছে যে, তহবিলের রেকর্ড তারিখ আগামী ১০ মার্চ ২০২৫ তারিখে নির্ধারণ করা হয়েছে। উক্ত তহবিলের মেয়াদ ১০ মার্চ ২০২৫ তারিখে শেষ হবে এবং ১০ মার্চ ২০২৫ তারিখে ব্যবসার সমাপ্তির সময় ইউনিটধারীরা অবসায়নের অর্থের জন্য যোগ্য হবেন। অর্থাৎ ১০ মার্চ ২০২৫ তারিখে যাদের কাছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডটির ইউনিট থাকবে তারা অবসায়নের অর্থের জন্য যোগ্য হবেন।

ফান্ডটির ট্রাস্টি জানিয়েছে যে আজ বৃহস্পতিবার কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন শুরু হয়েছে। আগামি রবিবার ৯ মার্চ স্পট মার্কেটে শেষ লেনদেন হবে আগামী ১০ মার্চ (সোমবার) কোম্পানিটির রেকর্ড তারিখ।

আগামী সোমবার ১০ মার্চ কোম্পানিটির রেকর্ড তারিখের দিন কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে।

মেয়াদ শেষ হতে যাচ্ছে এশিয়ান টাইগ্রার গ্রোথ ফান্ডের

এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডটি ২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর আকার ৬১ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকা। মেয়াদী এ ফান্ডের মেয়াদ ছিল ১০ বছর।

প্রত্যেকটি  মিউচুয়াল ফান্ডের সাধারণত মেয়াদ শেষে অবসায়ন ঘটে থাকে। তবে দেশে বিদ্যমান আইন অনুসারে, শর্তসাপেক্ষে অবসায়নের পরিবর্তে মেয়াদী মিউচুয়াল ফান্ডকে বেমেয়াদী মিউচুয়াল ফান্ডে রূপান্তরের সুযোগ আছে। সে ক্ষেত্রে ফান্ডের মেয়াদ শেষ হওয়ার নির্দিষ্ট সময় আগে এর ইউনিট হোল্ডারদের নিয়ে সভা করতে হয়।

দুই-তৃতীয়াংশ ইউনিটহোল্ডার ফান্ডটিকে বেমেয়াদী ফান্ডে রূপান্তরের সম্মতি দিলে এবং ফান্ডের ট্রাস্টির সায় থাকলে চূড়ান্ত অনুমোদনের জন্য বিএসইসির কাছে আবেদন করতে হয়। কিন্তু আলোচিত ফান্ডটিকে বেমেয়াদী ফান্ডে রূপান্তরের আবেদনের ক্ষেত্রে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটি শর্ত পূরণ করতে পারেনি বলে বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, যখন কোন মিউচুয়াল ফান্ড স্কিম বন্ধ /মেয়াদ শেষ হয়ে যায়, তখন ইউনিট হোল্ডারদের অর্থ রেকর্ড তারিখের আগে NAV নেট এসেট ভ্যালু অনুযায়ী ফেরত দেয়ার বিধান রয়েছে। সমস্ত প্রাসঙ্গিক খরচ বাদ দিয়ে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।