নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের পরিষেবা আজ বুধবার সকাল থেকে বন্ধ রয়েছে। নির্বাচন কমিশন সূত্র অবশ্য বলছেন, রক্ষণাবেক্ষণের কিছু কাজের জন্য এটা সাময়িকভাবে বন্ধ আছে। কিছুক্ষণ পরই তা চালু হবে।
আজ বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, রক্ষণাবেক্ষণের জন্য এনআইডি সেবা কিছু সময়ের জন্য বন্ধ আছে। গত রাতে কিছু কাজ করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে তাদের কাজ শেষ হবে, এনআইডি সেবা আবার চালু হবে।
আজ সকাল থেকে অনেকেই সার্ভারে ঢুকতে পারছেন না। এনআইডির এক সূত্র বলেন, এটি হ্যাক হয়েছে এমন কোনো আলামত ওয়েবসাইটে নেই। সবদিক খতিয়ে দেখতে মহাপরিচালকের নির্দেশে কারিগরি দল কাজ করছে। তবে হ্যাক হওয়ার আশঙ্কা কম।
দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে।
সম্প্রতি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের জন্ম ও মৃত্যুনিবন্ধনের ওয়েবসাইট থেকে সম্প্রতি লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়। এরপর দেশে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনায় নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি আলোচনায় আসে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।