অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

একুশে বইমেলায় বোমা হামলার হুমকি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

একুশে বইমেলায় বোমা হামলার হুমকি সম্বলিত চিঠি পেয়ে পুলিশকে জানিয়েছে বাংলা একাডেমি।

উড়ো চিঠিতে এই হুমকি দেওয়া হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নামে বাংলা একাডেমির মহা পরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার কাছে এই উড়োচিঠি আসে।

 

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মোঃ শহীদুল্লাহ বৃহস্পতিবার রাতে জানান, “এই ঘটনায় বাংলা একাডেমির পক্ষ থেকে অভিযোগ আসার পর, শাহবাগ থানায় আজ একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা বিষয়টি অত্যাধিক গুরুত্ব দিয়ে তদন্ত করছি।”

 

মোঃ সাইফুল ইসলাম’ নামে স্বাক্ষরে বুধবার ওই উড়োচিঠি পাঠানো হয়। তাতে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। চিঠিটি আসলেই কোনো জঙ্গি সংগঠন পাঠিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

পুলিশ কর্মকর্তা শহীদুল্লাহ বলেছেন, বইমেলার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।