অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

কোপা আমেরিকায় রেকর্ডের হাতছানিতে মেসি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আর্জেন্টিনা কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন । সেই শিরোপা ধরে রাখার মিশনে আগামীকাল শুক্রবার (২১ জুন) কানাডার বিপক্ষে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা।

গত আসরে কোপা জয়ের আক্ষেপ মিটলেও, এবারের আসরে বেশ কিছু রেকর্ড নিজের করে নেয়ার হাতছানি ফুটবল যাদুকরের সামনে।

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬ টায় মাঠে নামবে মেসির দল। কানাডার বিপক্ষে মাঠে নামার আগে মেসির সামনে অনেক গুলো রেকর্ড ভাঙার সুযোগ থাকছে।

আগামীকাল কানাডার বিপক্ষে মাঠে নামলেই একটি রেকর্ড গড়বেন লিওনেল মেসি। কোপায় সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন চিলির গোলরক্ষক সের্হিও লিভিংস্তোন। তবে কানাডার বিপক্ষে মাঠে নামলেই এককভাবে চূড়ায় উঠবেন আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি।

কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক আর্জেন্টিনার নরবের্তো মেন্ডেস ও ব্রাজিলের জিজিনিয়ো। যৌথভাবে সমান সংখ্যক ১৭ গোল করে এ তালিকায় শীর্ষে রয়েছে তারা। কোপা আমেরিকায় সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়তে মেসির দরকার আরও ৫টি। ৩৪ ম্যাচে তার গোল এখন ১৩টি।

এদিকে এবারের আসরটি হবে মেসির সপ্তম কোপা আমেরিকা। প্রথম আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে ভিন্ন সাত আসরে খেলার কীর্তি গড়বেন এই ফুটবলার।

কোপা আমেরিকায় দুটি করে হ্যাটট্রিক আছে ১০ জনের। এবার একটি হ্যাটট্রিক করলে এই তালিকায় নাম লেখাবেন লিও। টুর্নামেন্টিতে তার একমাত্র হ্যাটট্রিক ২০১৬ আসরে, পানামার বিপক্ষে।

এখন পর্যন্ত কোপার ১০৮ বছরের ইতিহাসে কোন ফুটবলার দুইবার টুর্নামেন্ট সেরা হতে পারেননি। মেসি যদি এবারের আসরে টুর্নামেন্ট সেরা হতে পারেন, তবে কোপার ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে এই রেকর্ড গড়বেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।