পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশের শিপিং করপোরেশন (BSC) জানিয়েছে যে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন, ২০১৫ এর রেগুলেশন ১৯(১) অনুসারে, আগামি ১৫ অক্টোবর ,২০২৩ তারিখে বেলা ২ টা ৩৫ মিনিটে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় ৩০ শে জুন ২০২৩, সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতি প্রকাশ করবে। এই সভায় বাৎসরিক লভ্যাংশ ঘোষণা আসতে পারে। পর্ষদ সদস্যরা আলোচনার মাধ্যমে যা অনুমোদন করবে, তা ঐ দিন প্রকাশ করবে কোম্পানিটি।
কোম্পানিটির চলতি ৩য় প্রান্তিক তথা ৯ মাসে মুনাফা হয়েছে ১২.৪৯ টাকা, যা গতবছরে ছিল ১১.৫৯ টাকা। কোম্পানির নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে ১৯.৪৮ টাকা। আগের বছরে ছিল ১৭.৭৬ টাকা এবং কোম্পানির সম্পদ মূল্য ৮৩.০১ টাকা, যা আগের বছরে ছিল ৭২.৫২ টাকা।
উল্লেখ্য, গতবছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল।
গতবছর লভ্যাংশ ঘোষণার সময় পুরো বছরের মুনাফা ছিল ১৪.৮০ টাকা।
এই বছরের গত ৯ মাসে মুনাফা হয়েছে ১২.৪৯ টাকা। সেই হিসাবে পুরো বছরের মুনাফা গতবারের চেয়ে বাড়ার সম্ভাবনা প্রবল।
সার্বিকভাবে বিশ্লেষণ করলে এইবছর কোম্পানিটির আগের বছরের চেয়ে বেশি লভ্যাংশ আসতে পারে।
গত বছর লভ্যাংশ ঘোষনাকে কেন্দ্র করে কোম্পানিটির প্রতি চাহিদা বেড়েছিল।এইবার ও কি থাকবে কোন চমক? সেটা দেখতে অপেক্ষা করতে হবে আগামি ১৫ই অক্টোবর ২০২৩, পর্ষদ সভা অব্দি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।