আজ সোমবার (২০ মে) সকালে পঞ্চম দফার ভোট গ্রহণ করা শুরু হয়েছে ভারতে। লোকসভা নির্বাচনে ৫ম দফার নির্বাচনে উত্তর প্রদেশের রায়বেরেলিতে লড়ছেন রুাহুল গান্ধী।
আজ ভারতে লোকসভা নির্বাচনে ভোট হচ্ছে রাহুল গান্ধির আসনে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ৫ম দফার লোকসভা নির্বাচনে দেশটির ৬টি অঙ্গরাজ্যসহ জম্মু, কাশ্মীর ও লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে মোট ৪৯টি আসনে ভোট হচ্ছে।
সাত দফার ভোট পর্বের মধ্যে ৫ম পর্ব সবচেয়ে ছোট। তবে এ পর্বে বিশেষ নজর থাকবে উত্তর প্রদেশের রায়বেরেলির দিকে। কারণ, সেখান থেকে লড়ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই আসনে গত ৫টি নির্বাচনে তার মা সোনিয়া গান্ধী বিপুল ভোটে জয়ী হয়েছিলেন।
গত ২৬ এপ্রিল কেরালার ওয়েনাদ অঞ্চল থেকে রাহুল গান্ধী লোকসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন।
এদিকে আমেথিতেও আজ সোমবার ভোট হবে। এই আসনটির সঙ্গেও জড়িয়ে আছে গান্ধি পরিবার। এখানে কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়ছেন প্রবীণ নেতা কিশোরী লাল শর্মা। তার প্রতিদ্বন্দি বিজেপির মন্ত্রী স্মৃতি ইরানি।
এর আগে গত ১৩ মে লোকসভার চতুর্থ পর্বের ভোট হয়। লোকসভার ৫৪৩ আসনের মধ্যে চার দফায় ভোট নেয়া হয়েছে ৩৭৯ আসনে। বাকি ১৬৪ আসনের মধ্যে আজ সোমবার ৪৯ আসনের ভোট শেষ হলে বাকি থাকবে ১১৫টি আসন যা পরবর্তী দুই দফায় সম্পন্ন হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।