তাইওয়ান স্থানীয় সময় বুধবার (৩রা এপ্রিল) সকাল ৭:৫৮ মিনিটে এটি হুয়ালিয়েনের প্রায় ১৮ কিলোমিটার দক্ষিণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় আঘাত হানে। ভূমিকম্পের পর একাধিক স্থানে আফটার শকও অনুভূত হয়েছে।
দেশজুড়ে সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ৭.৪ মাত্রার এই ভূমিকম্পটি উৎপত্তি হুয়ালিয়েনের দক্ষিণ-পশ্চিমের প্রায় ৩৫ কিলোমিটার (২১ মাইল) গভীরে ছিল।
তবে তাইওয়ানের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ভূমিকম্পটিকে ৭.২ মাত্রার বলছে।
ভূমিকম্পে দেশটিতে এখন পর্যন্ত হতাহেতর কোনও খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে অল্প জনবসতিপূর্ণ হুয়ালিয়েনের একটি পাঁচতলা ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রথম তলা ভেঙে পড়েছে এবং বাকি অংশটি ৪৫ ডিগ্রি কোণে হেলে পড়েছে।
রাজধানী তাইপেই এর পুরনো ভবন এবং কিছু নতুন অফিস কমপ্লেক্সের টাইলস ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর দেশজুড়ে স্থগিত রাখা হয়েছে ট্রেন চলাচল। স্কুল এবং সরকারি অফিসগুলোর নিয়মিত কার্যক্রম প্রয়োজনে বাতিল করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের প্রায় ১৫ মিনিট পর ইয়োনাগুনি দ্বীপের উপকূলে ৩০ সেন্টিমিটার (প্রায় ১ ফুট) সুনামির ঢেউ উঠেছে। দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।
তাইওয়ান প্রশান্ত মহাসাগরে অবস্থিত ‘রিং অব ফায়ার’ এর কাছে অবস্থিত। ‘রিং অব ফায়ার’ হলো প্রশান্ত মহাসাগর অঞ্চল ঘিরে ভূমিকম্পের ত্রুটির রেখা যেখানে বিশ্বের বেশিরভাগ ভূমিকম্প ঘটে থাকে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।