গতকাল রবিবার (১৮ই ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বেগম হাসিনা মমতাজ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ধানমন্ডির জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে মৃত্যুবরণ করেন বাংলার সংগীত অঙ্গনে অসংখ্য কালজয়ী গানের শিল্পী বেগম হাসিনা মমতাজ। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। ।
ব্যক্তি জীবনে তিনি ন্যশনাল ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রয়াত জনাব রফিকুল ইসলামের সহধর্মিণী। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন এবং বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মা।
বেগম হাসিনা মমতাজ ৬০ এর দশক থেকে কন্ঠশিল্পী হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের ছাত্রী ছিলেন এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
৬৯ এর গণআন্দোলন এবং মুক্তিযুদ্ধের সময় সংগীতের মাধ্যমে স্বাধীনতাকামী মানুষকে অনুপ্রেরণা দেন তিনি। কন্ঠসংগীতে অবদানের জন্য ২০১৯ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে শিল্পকলা পদক লাভ করেন তিনি।
তন্দ্রাহারা নয়ন আমার, কেন এক বন্দি পাখি, ঐ দূরের বলাকা সাঝের আকাশে, মন নেবার আগে, সাতটি সাগর পাড়ি দিয়ে, আমার যেন একটু সময় নেই হাতের মতো অসংখ্য জনপ্রিয় গানের জন্য দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন এই শিল্পী।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (১৯শে ফেব্রুয়ারি) বাদ জোহর শিল্পীর জানাজা হবে ধানমন্ডি ৬/এ ঈদগাহ মসজিদে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।