গত পরশু আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দেয়া তামিম ইকবাল। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবসর ভেঙে ফিরে আসেন। গণভবনে তামিমকে নিয়ে গেছেন সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের বর্তমান সংসদ সদস্য মাশরাফি। বৈঠকে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।
সেখানে আলোচনার এক পর্যায়ে তামিম প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন, যাতে বিশ্বকাপে মাশরাফিকে বাংলাদেশ দলের মেন্টর করে নেয়া হয়। প্রধানমন্ত্রীর কাছে সে সময়ের জন্য মাশরাফির ছুটি চান তামিম। প্রধানমন্ত্রী তখনই হেসে বলেন, ‘অবশ্যই, মাশরাফি যাবে।’ প্রসঙ্গত, এর আগেও একবার মাশরাফিকে ২০২৩ বিশ্বকাপে দলের মেন্টর হিসেবে পাওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন তামিম।
তবে মাশরাফি এখনো সিদ্ধান্ত নেননি। প্রধানমন্ত্রী তাকে এ ব্যাপারে ভাবতে বলেছেন জানিয়ে মাশরাফি জানালেন, সময় হলে দেখা যাবে। উল্লেখ্য, অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ হবে ভারতে, তার কিছুদিন পরই জাতীয় নির্বাচন এবং সেখানে মাশরাফি আবারও নড়াইল-২ আসনে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা আছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।