বর্জ্য অপসারণে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে। ১৬১০৬, ০২-৫৫০৫২০৮৪ এই দুটি নম্বরে ফোন করে উত্তর সিটির বাসিন্দারা কোরবানির পশুর বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের সহায়তা নিতে পারবেন।
এদিকে কোরবানির পশুর বর্জ্য অপসারণে এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। তিনি বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মিরপুরে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র।
এসময় আতিকুল ইসলাম জানান, উত্তর সিটির প্রায় ১১ হাজার শ্রমিক কোরবানির পশুর বর্জ্য অপসারণে কাজ করছেন। দ্রুত বর্জ্য সরিয়ে নিতে করপোরেশনের কর্মকর্তারাও মাঠে থাকবেন। নিয়ন্ত্রণকক্ষ চালু করা হয়েছে, সহযোগিতা জন্য নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করতে পারবেন যে কেউ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।