আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।
আজ লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে। সেই সঙ্গে গতদিনের চেয়ে বেড়েছে লেনদেন। আজ দাম বেরেছে ২৯৮ কোম্পানির ।
আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৭.৭০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫৮০৪.৪৪ পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬.৮৯ পয়েন্ট বেড়ে ১২৪১.২৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬.৭৭ পয়েন্ট বেড়ে ২১২৪.৭০ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৯৬৩.২৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮৯৮.৬৪কোটি টাকা। আজ গত কার্যদিবসের চেয়ে লেনদেন বেশি হয়েছে ৬৪.৬২ কোটি টাকা।
আজ ডিএসইতে মোট ৩৯৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৯৮ টি কোম্পানির, দর কমেছে ৬৭ কোম্পানির। আর ৩২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
আজ লেনদেনের শুরুতেই সূচকের নেতিবাচকতায় লেনদেন শুরু হলেও দিনশেষে ৪৭.৭০ পয়েন্ট বেড়ে আজকের লেনদেন শেষ হয়েছে। আজ দাম বাড়ার শীর্ষ তালিকায় বিভিন্ন খাতের শেয়ার উঠে এসেছে। আজ দাম বাড়ার শীর্ষ ২০ তালিকায় ১৩ টি খাতের শেয়ার ছিল।
আজকের বাজারের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো আজ বহুদিন পরে ২ কোম্পানি বাদে সব শেয়ার ফ্লরমুক্ত হয়েছে, পাশাপাশি ৩% সার্কিট মুক্ত হয়েছে বাজার। বহুল আলোচিত সমালোচিত ফ্লোর পাইস তুলে নেয়ার পরে দেশের শেয়ার বাজারে গতি বেড়েছে বহুলাংশে। আজ লেনদেন বৃদ্ধির পাশাপাশি সূচকের ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। ফ্লোর ও ৩% সার্কিট তুলে নেয়ার ফলে বাজারে বিনিয়োগ করতে আগ্রহী হয়েছে বিনিয়োগকারীরা।
সার্বিকভাবে বাজার বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ফ্লোর ও ৩% সার্কিট তুলে নেয়ার ফলে বিনিয়োগকারীগন বাজারে বিনিয়োগ করতে উৎসাহিত হয়েছেন। বাজারে ছোট বড় বিনিয়োগকারীদের বিনিয়োগে আগ্রহী হওয়ার মূল কারণ বেশির ভাগ কোম্পানির ২০%/৩০% এমনকি কোন কোন টি ৪০ % দাম কমেছে, যে কারণে বড় বিনিয়োগকারীরা বাজারের প্রতি বেশি আগ্রহী হচ্ছেন। তাদের আশা এই পেক্ষাপটে বাজারে বিনিয়োগ করলে দ্রত ক্যাপিটাল গেইন পাবেন।
আজ বৃহস্পতিবার ২ টি হাউজের অফিসে গিয়ে বিভিন্ন বিনিয়োগকারী ও হাউজের অফিসারদের সাথে আলাপ করে জানা গেল, ভালো মান সম্পন্ন শেয়ার নিয়ে আশায় বুক বেধে আছেন সাধারণ বিনিয়োগকারীরা। তারা আশা করছেন এই সব শেয়ার লেনদেনে ফিরলে বাজার প্রান ফিরে পাবে।