রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসার একটি আস্তানার সন্ধান পেয়েছে র্যাব, কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন ‘লাল পাহাড়’ নামে পরিচিত দুর্গম পাহাড়ে । আস্তানায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করেছে।
র্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো আবু সালাম চৌধুরী জানিয়েছেন, এসময় আস্তানা থেকে আরসা সন্ত্রাসীদের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাবের আভিযানিক দল।
আবু সালাম চৌধুরী জানান, উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন দুর্গম পাহাড়ী এলাকার লাল পাহাড়ে সম্প্রতি মিয়ানমারের রাখাইন ষ্টেটের সন্ত্রাসী গ্রুপ-আরসা সদস্যরা নতুন করে একটি আস্তানা স্থাপন করেছে বলে সংবাদ পায় র্যাব।
পরে কক্সবাজারের র্যাব-১৫-এর সদস্যরা গতকাল মঙ্গলবার (১৪ মে) মধ্যরাত থেকে একাধিক দলে বিভক্ত হয়ে ঐ পাহাড়ে অভিযান শুরু করে।
র্যাব সদস্যরা রাতভর অভিযানের পর আজ বুধবার ভোরের দিকে আস্তানা ঘেরাও করতে সমর্থ হয়। এরপরই আরসার সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এক পর্যায়ে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে দু পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
এ সময় আরসার সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় র্যাব সদস্যরা দুই আরসার সন্ত্রাসীকে আটক করে এবং আস্তানাটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে।
তিনি জানান, পরে র্যাব সদস্যরা পাহাড়ের বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রসহ বিষ্ফোরক উদ্ধার করে। ঘটনাস্থলে সেনাবাহিনীর দলকে অবিষ্ফোরিত বোমা নিয়ন্ত্রণে ডাকা হয়েছে বলেও জানান তিনি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।