অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

ইদে দেশে মুক্তি পাচ্ছে বিদেশী তিন সিনেমা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ইদ উৎসবে মূলত দাপট থাকে দেশি সিনেমার। এবারও তার ব্যতিক্রম হওয়ার কথা নয়। দেশের প্রেক্ষাগৃহে ইদে ‘তুফান’সহ মোট ৫টি ছবি মুক্তি পেতে যাচ্ছে যাচ্ছে । নতুন খবর হলো ঈদের তিন দিন আগেই (১৪ জুন) দেশে মুক্তি পাচ্ছে বিদেশের তিন ছবি।

সিনেমা তিনটি আমদানি করেছে স্টার সিনেপ্লেক্স। মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে স্টার কর্তৃপক্ষ।

আরও পড়ুন…

ইদে মুক্তির জন্য পাচ্ছে দেশি পাঁচ সিনেমা

দর্শক মাতানো ‘ব্যাড বয়েজ’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি গত ৭ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে। নাম ‘ব্যাড বয়েজ: রাইড অর ডাই’। উইল স্মিথ ও মার্টিন লরেন্সের চমৎকার রসায়নের এ ছবি পরিচালনা করেছেন আদিল এল আরবি ও বিলাল ফালাহ। কাঙ্ক্ষিত এ ছবিটি দেশের দর্শকদের উপহার দিচ্ছে স্টার সিনেপ্লেক্স।

এ ছাড়া অন্য দুই সিনেমা হলো, ভারতীয় বংশোদ্ভূত হলিউড পরিচালক এম. নাইট শ্যামলনের কন্যা ইশানা নাইট শ্যামলন নির্মিত সুপারন্যাচারাল হরর ছবি ‘দ্য ওয়াচার্স’।

জাপানের জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘হাইকু!! দ্য ডাম্পস্টার ব্যাটেল’।

ছবিগুলো দেশের দর্শকদের ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে বলে মনে করছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।