ফিফার নানা শর্ত মেনে বিশ্বের অনেক ফুটবল দেশই নিজেদের শক্তিমত্তা বাড়াতে বাইরের দেশের দক্ষ ফুটবলারদের নাগরিকত্ব দিয়ে তাদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করে।
জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেনসহ অনেক দেশকেই এক্ষেত্রে উদাহরণ উপস্থাপন করেছে। বাংলাদেশও চেষ্টা করছে এই পথে হাঁটার, তবে একটু ভিন্নভাবে। তারা চাইছে বাংলাদেশী বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে নিতে।
এ পর্যন্ত এমন দুজনকে তারা দলে নিয়েছে। ২০১৩ সালে ডেনমার্ক থেকে জামাল ভুঁইয়া এবং ২০২১ সালে ফিনল্যান্ড থেকে তারিক রায়হান কাজীকে। এই তালিকায় যোগ হতে যাচ্ছে এমন আরও একজনের নাম, স্বনামেই বিশ্বজুড়ে পরিচিত, তিনি হামজা চৌধুরী।
২৬ বছর বয়সী হামজার নামটি অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। তবে নানা জটিলতায় সেটা বারবার পিছিয়ে যাচ্ছিল। অবশেষে সেটার অবসান ঘটেছে।
বাফুফে ঘোষণা দিয়েছে ইংলিশ ফুটবল লিগের তারকা হামজা চৌধুরীও লাল-সবুজ জার্সি পড়ে খেলবেন খুব শীঘ্রই। ইতিমধ্যেই বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়ে গেছেন এই ইংল্যান্ড প্রবাসী ফুটবলার। এ নিয়ে কয়েক মাস ধরেই বাফুফে হামজার সঙ্গে যোগাযোগ করে কাজ করে যাচ্ছিল।
‘ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন থেকে অনাপত্তিপত্র পেলেই সেটা আমরা ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে পাঠাব। তারাই চূড়ান্ত অনুমোদন দেবে হামজার খেলার ব্যাপারে, আমরা আশাবাদী। তারিক কাজী, জামাল ভূইয়ার থেকে একটু জটিল যদিও তার ব্যাপারটা। তবু আমরা আশাবাদী। কারণ এ রকম কিছু উদাহরণ আছে।’ শনিবার এমনটাই বলেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।