কৃষ্ণ সাগরের শস্য চুক্তি পুনরুদ্ধারে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। এক ফোন কলে বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ কথা জানান এরদোয়ান। এ সময় রুশ প্রেসিডেন্টের তুরস্ক সফরের বিষয়টি নিশ্চিত হয়। তুরস্কের যোগাযোগ অধিদপ্তর বুধবার এক বিবৃতিতে এসব জানিয়েছে।
এতে বলা হয়, আলাপে কৃষ্ণ সাগরের শস্য চুক্তির গুরুত্বের ওপর গুরুত্ব দেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোয়ান এ চুক্তিকে ‘শান্তির সেতু’ বলে বিবেচনা করেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় উত্তেজনা বাড়াতে পারে এমন পদক্ষেপ নেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন এরদোয়ান।
তিনি বলেছেন, কৃষ্ণ সাগরে দীর্ঘমেয়াদী স্থগিতাদেশ কারও উপকারে আসবে না। এতে নিম্ন আয়ের দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে। চুক্তি বাস্তবায়নের পর শস্যের দাম ২৩ শতাংশ কমেছিল। তবে গত দুই সপ্তাহে তা ১৫ শতাংশ বেড়েছে।
গত ১৭ই জুলাই রাশিয়া চুক্তিতে তার অংশগ্রহণ স্থগিত করে। জুলাইয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেমে থাকা তিনটি ইউক্রেনীয় কৃষ্ণ সাগর বন্দর থেকে শস্য রফতানি পুনরায় শুরুর জন্য তুরস্ক, জাতিসংঘ এবং ইউক্রেনের সঙ্গে চুক্তিতে সই করেছিল রাশিয়া।
বিবৃতিতে আরও বলা হয়, তুরস্কে দাবানলের বিরুদ্ধে লড়াইয়ে দুটি উভচর অগ্নিনির্বাপক বিমান পাঠানোর জন্য পুতিনকে ধন্যবাদও জানিয়েছেন এরদোয়ান। তিনি আশা করেছেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ বছর তুরস্কে বিপুল রুশ পর্যটক আসবে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।