শেয়ারবাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং খাতের কোম্পানি নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড (NAHEEACP ) গত ৩০ শে জুন ,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS ) হয়েছে ০.৬৮ টাকা ,যা আগের বছর ০.৮০ টাকা ছিল।শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে ১.৩১ টাকা,যা আগের বছরে ছিল ০.৩৪ টাকা।কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ১৯.৪৮ টাকা,যা আগের বছরে ছিল ১৯.০৬ টাকা।
আগামী ২৩ নভেম্বর ,২০২৪ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটিরবার্ষিকসাধারণসভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর ,২০২৪ তারিখ ।

উল্লেখ্য গতবছর কোম্পানিট ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
আগামী রবিবার কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে।অর্থাৎ রবিবার কোম্পানিটি যতখুশি দাম বাড়তে ও কমতে পারবে।