গাড়িতে বিস্ফোরণের ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্ত সংযোগকারী একটি সেতুতে। স্থানীয় সময় বুধবার (২২শে নভেম্বর) নায়াগ্রা জলপ্রপাতের কাছে এ ঘটনাটি ঘটেছে। পরে ওই এলাকায় দুই দেশের মধ্যে সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার নায়াগ্রা জলপ্রপাতের কাছে যুক্তরাষ্ট্র-কানাডার মধ্যকার একটি চেকপয়েন্টে গাড়িতে বিস্ফোরণ ঘটে। একে সন্ত্রাসী কার্যক্রম বলে মনে করছে না যুক্তরাষ্ট্র। তবে তাৎক্ষণিকভাবে গাড়ি বিস্ফোরণের সঠিক কারণও জানা যায়নি।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছেন, এ বিস্ফোরণের পর সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের কর্মকর্তারা নিউইয়র্কে প্রবেশের প্রতিটি পথ পর্যবেক্ষণ করছেন।
কতৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরিত হওয়া ওই গাড়িতে দুজনই ছিলেন। যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে সীমান্তের একটি চেকপয়েন্ট পার হওয়ার পর গাড়িটি গতি বাড়িয়ে দেয়। এরপরই সেতুর ওপর একাংশে ধাক্কা দিয়ে সেটি বিস্ফোরিত হয়। তবে গাড়িতে কোনো বিস্ফোরক ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একইসঙ্গে নিহত দুজনের পরিচয়ও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমতে তারা বিকট একটি শব্দ শুনতে পান। এরপর ঘটনাস্থলে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।