অর্থ লিপি

২২ মে ২০২৬ শুক্রবার ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিদ্যুতের দাম ২১ থেকে ২৯ ভাগ বাড়ানোর প্রস্তাব

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবে গণশুনানি শুরু হয়েছে। প্রথম দিন আজ বুধবার সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে পাইকারি পর্যায়ে দাম বৃদ্ধির শুনানি হয়।

এবার ২১ থেকে ২৯ ভাগ দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)থেকে। নতুন দর ১ জুন থেকেই কার্যকর করার প্রস্তাব করেছে পিডিবি।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদের সভাপতিত্বে গণশুনানি চলছে। পিডিবি তাদের প্রস্তাবে জানায়, বর্তমানে প্রতি ইউনিটের পাইকারি দর ৭ টাকা ৪ পয়সা। সেখানে গত অর্থবছরে গড় খরচ ১৩ টাকা ১৯ পয়সা। এতে বছরে মোট প্রায় ৬০ হাজার কোটি টাকা ঘাটতি দাড়িয়েছে।

সম্প্রতি মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে চলতি অর্থবছর ঘাটতির পরিমাণ ৬৩ হাজার কোটিতে দাঁড়াতে পারে। প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা দাম বাড়ালে ঘাটতি কমতে পারে ১৩ হাজার ২৯৮ কোটি, আর ১ টাকা ৫০ পয়সা হারে দর বাড়ালে ঘাটতি কমবে সাড়ে ১৬ হাজার কোটি টাকার বেশি।

গণ শুনানিতে ভোক্তা অধিকারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অংশীজন উপস্থিত রয়েছে। সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যুৎয়ের পাইকারি দর বাড়ানো হয়।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।