আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল)-এর ব্যবস্থাপনায় প্লান ইনভেস্টমেন্ট প্লান (TIP) র্শীষক একটি নতুন সেবা চালু করেছে।
গতকাল রবিবার (১লা অক্টোবর) পুঁজিবাজারের একমাত্র সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর অন্যতম সাবসিডিয়ারি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) এর ব্যবস্থাপনায় নতুন বিনিয়োগ সেবা Term Investment Plan (TIP) এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে ০১.১০.২০২৩ তারিখে আইসিএমএল এর প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেস রিলিজ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ কিসমাতুল আহসান, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব জনাব অমল কৃষ্ণ মন্ডল, আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও আইসিএমএল এর চেয়ারম্যান জনাব মোঃ আবুল হোসেন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ড. নাহিদ হোসেন, যুগ্মসচিব জনাব মোঃ গোলাম মোস্তফা সহ আইসিএমএল এর পরিচালনা পর্ষদের সদস্য ড. মোঃ হুমায়ুন কবির চৌধুরী, জনাব মোঃ জাহিদ হোসেন, মিজ্ ফৌজিয়া হক, এফসিএ, জনাব মোঃ আমজাদ হোসেন এবং জনাব রাজী উদ্দিন আহমেদ।
এছাড়া, আইসিবি’র মহাব্যবস্থাপকগণ, উর্ধ্বতন কর্মকর্তাগণসহ সাধারণ বিনিয়োগকারীগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আইসিএমএল এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিসেস মাজেদা খাতুন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
মার্চেন্ট ব্যাংকিং সেবাকে গণমুখী করার লক্ষ্যে বিনিয়োগকারীদের (ব্যক্তি শ্রেণী/প্রাতিষ্ঠানিক) নিকট হতে সময় ভিত্তিক (মাসিক/ত্রৈমাসিক/ষাণ্মাসিক) নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট মেয়াদের জন্য ডিজিটাল পদ্ধতিতে ডিসক্রিশনারি বিনিয়োগ হিসাবের আওতায় পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে ঝুঁকি সমন্বিত রিটার্ন প্রদানের লক্ষ্যে TIP সেবাটি বাজারে নিয়ে আসা হয়েছে, যা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক অনুমোদন প্রাপ্ত।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।