দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক পিএলসি এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে।এর মাধ্যমে যমুনা ব্যাংক সহজেই ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বীমা পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারবে।
আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) যমুনা ব্যাংক পিএলসি এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
যমুনা ব্যাংকের কর্পোরেট অফিসে স্বাক্ষরিত এই চুক্তিটি বীমা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে এবং দেশবাসীর সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও ঝুঁকি কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানান উভয় প্রতিষ্ঠান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ এবং ডেল্টা লাইফের প্রধান নির্বাহী, আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।এছাড়াও উক্ত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।