চীন সাশ্রয়ী মূলে অসংখ্য পণ্য রপ্তানি করছ। এতে পুরো বিশ্বের অর্থনীতি ঝুঁকিতে পড়েছে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লে মায়ার। তিনি বলেন, ‘চীনের যে অর্থনৈতিক মডেল তাতে আমাদের আপত্তি রয়েছে। তারা অসংখ্য ইন্ডাস্ট্রিয়াল ডিভাইস উৎপাদন করেই যাচ্ছে।
এটা শুধু ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বা যুক্তরাষ্ট্রের জন্য নয় বরং পুরো বৈশ্বিক অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে।’
তিনি বলেন, ‘বিষয়টি আমাদের পর্যালোচনা করে দেখা উচিত। পণ্য উৎপাদনে চীনের অতিসক্ষমতা ঠেকাতে জি৭ জোটভুক্ত দেশগুলো শক্ত পদক্ষপ নিতে একতাবদ্ধ হচ্ছে। শুক্রবার জি৭-এর মিটিংয়ে যোগ দেন জি৭ জোটভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীরা।
চীনের এই ক্ষতিকর প্রচলন ঠেকাতে ও ন্যায্য প্রতিযোগিতার বাজার তৈরি করতে পদক্ষেপ গ্রহণে সম্মত হয় দেশগুলো।’
সূত্র : দ্য জাপান টাইমস।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।