দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতে যুক্ত হওয়া নতুন ব্যাংক এনআরবি ব্যাংক লিমিটেডের (NRBBANK) আগামীকাল মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারি) সেকেন্ডারি বাজারে লেনদেন শুরু হবে।
এনআরবি ব্যাংক লিমিটেড ব্যাংকটি ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে ‘NRBBANK’, আর কোম্পানি কোড ১১১৫৫, ব্যাংকটি ১০% সার্কিট নিয়ে লেনদেন শুরু করবে। অর্থাৎ ১০% দাম বাড়তে বা কমতে পারবে।
এর আগে, ব্যাংকটি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করে শেয়ার বাজারে ‘ব্যাংক’ খাতে তালিকাভুক্ত হয়েছে। ব্যাংকটি আইপিও আবেদন গত ২৮শে জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত গ্রহণ করা হয়।
শেয়ারবাজারে এনআরবি ব্যাংক ১০ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১০০ কোটি টাকা উত্তোলন করেছে। শেয়ারপ্রতি অভিহিত মূল্য ছিল ১০ টাকা।
পুঁজিবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে সরকারি সিকিউরিটিজ ক্রয়, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
গত ৩০শে সেপ্টেম্বর ২০২৩, তারিখে পুন:মূল্যায়ন ছাড়া ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২.৭২ টাকা। চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি ২৩- সেপ্টেম্বর ২৩) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.২৭ টাকা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭২ টাকা।
আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।