অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

মেসির ৬টি বিশ্বকাপ জার্সি নিলামে উঠছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির জার্সি নিলামে উঠছে। বিশ্বকাপে যে ৬টি জার্সি তিনি পরেছিলেন, তার সবগুলোই নিলামে তোলা হবে। নিলামের কাজটি করবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত নিলামঘর সোথেবি।

মেসির নেতৃত্বেই কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে পেনাল্টিতে হারিয়ে তৃতীয় শিরোপা জিতেছে আর্জেন্টিনা। নিলামে থাকছে মেসির ফাইনালে পরা জার্সিটিও।

ধারণা করা হচ্ছে, মেসির জার্সিগুলো থেকে ৮০ লাখ পাউন্ডের বেশি আয় করা যাবে। এখন পর্যন্ত কোনও ফুটবলারের পরা জার্সি সর্বোচ্চ নিলামে বিক্রি হয়েছে আর্জেন্টাইন গ্রেট ডিয়েগো ম্যারাডোনার। তার বিখ্যাত হ্যান্ড অব গড জার্সিটি ৭১ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে।

সোথেবি জানিয়েছে, ৩০শে নভেম্বর থেকে ১৪ই ডিসেম্বর নিলাম চলাকালে তাদের সদর দফতর নিউ ইয়র্কে মেসির জার্সিগুলো বিনামূল্যে সর্বসাধারণের জন্য প্রদর্শন করা হবে।

সোথেবি আরও জানিয়েছে, নিলাম থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ ইউনিসকাস প্রকল্পে দান করা হবে। প্রকল্পটি আবার লিও মেসি ফাউন্ডেশনের সহযোগিতায় বার্সেলোনায় একটি শিশু হাসপাতাল পরিচালনা করছে। যারা মূলত বিরল রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা দিয়ে থাকে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।