রাজধানী ঢাকা থেকে ‘প্রবাল এক্সপ্রেস’ নামে দ্বিতীয় ট্রেনটি চালু হতে যাচ্ছে পর্যটন শহর কক্সবাজার রুটে । নতুন বছরের প্রথম দিন থেকে এই ট্রেন চলাচল শুরু হওয়ার কথা রয়েছে।
আগামী পহেলা জানুয়ারি থেকে চালু হওয়া নতুন ট্রেনটির নামকরণ করা হচ্ছে ‘প্রবাল এক্সপ্রেস’। পালংকি-তরঙ্গ এবং প্রবাল নাম বাছাই করা হলেও এর মধ্যে প্রবাল নামটি চূড়ান্ত করেছে রেলপথ মন্ত্রণালয়।
চালু হওয়া ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাছাই করা নাম। তবে যাত্রী চাহিদা বিবেচনা করে শিগগিরই চট্টগ্রাম থেকে এক জোড়া আন্তঃনগর ট্রেন চালুর চেষ্টা চলছে বলে জানান রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোঃ নাজমুল ইসলাম।
‘প্রবাল এক্সপ্রেস’ কক্সবাজার থেকে রাত ৮টায় ছেড়ে ১১টা ১৫ মিনিটে চট্টগ্রাম হয়ে ভোর সাড়ে ৪টায় পৌঁছাবে রাজধানী। একইভাবে ভোর ৬টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সকাল ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম হয়ে বিকেল ৩টায় পৌঁছাবে কক্সবাজার।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।