অর্থ লিপি

৩১ জুলাই ২০২৬ শুক্রবার ১৬ শ্রাবণ ১৪৩৩

ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো হবে ঢাকায়

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

অগ্নি নিরাপত্তা জোরদারে আগামী  শনিবার (১৭ই ফেব্রুয়ারি) থেকে তিনদিনব্যাপী ঢাকায় শুরু হচ্ছে ‘৯ম আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো ২০২৪’। এ ফেয়ারের মাধ্যমে অগ্নি-সুরক্ষা নিশ্চিতে আধুনিক যন্ত্রপাতি সকলের কাছে পৌছে দেওয়া সম্ভব হবে। এছাড়া অগ্নি নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সকল মহলে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। তিনদিন ব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করেছে ইলেক্ট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব)।

গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই প্রদর্শনী নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ইসাব। সংবাদ সম্মেলনে এই প্রদর্শনীর বিস্তারিত তথ্য তুলে ধরেন ইসাবের সভাপতি নিয়াজ আলী চিশতি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসএম শাহজাহান সাজু, সেক্রেটারি জেনারেল জাকির উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক মো. মাহমুদ এ খোদা, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।

ইসাবের সভাপতি নিয়াজ আলী চিশতি বলেন, দেশের অর্থনীতির আকার যত বড় হচ্ছে, অগ্নিঝুঁকির নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি ততটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং টেকসই অবকাঠামো নির্মাণে ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অগ্নিঝুঁকি কমিয়ে এনে দেশে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে ইসাব আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো ২০২৪।

দেশে ৯ম বারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনী আগামী ১৭ থেকে ১৯ শে ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তিনদিন ব্যাপী এই এক্সপো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বেলা ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।

এই প্রদর্শনীর মাধ্যমে বিশ্বের বড় বড় ব্র্যান্ডের তৈরি অত্যাধুনক প্রযুক্তিগুলো সকলের সামনে তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিথ থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন জানিয়ে নিয়াজ আলী চিশতি।

তিনি আরও জানান, এই প্রদর্শনীতে বিশ্বের ৩০টি দেশের শতাধিক বিশ্বখ্যাত প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে যারা তাদের ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটির অত্যাধুনিক পণ্যগুলো প্রদর্শন করবে। তিনটি ক্যাটাগরিতে পণ্য প্রদর্শন করা হবে এই এক্সপোতে। যার মধ্যে থাকছে ফায়ার সেফটি সলিউশন, সিকিউরিটি সলিউশন ও বিল্ডিং অটোমেশন।

এই বছরের এক্সপোতে ‘ইসাব সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ বিশেষ গুরুত্ব পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বাণিজ্যিক ভবন, আবাসিক ভবন ও শিল্প কারখানায় এই তিন ক্যাটাগরিতে যারা যথাযথ নিয়মনীতি মেনে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন তাদের অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে সম্মানিত করা হবে।

এছাড়াও অগ্নিনির্বাপণ ও দুর্ঘটনায় উদ্ধারকাজে সাহসী ভূমিকা রাখার জন্য ফায়ার ফাইটারদের পরিবারকেও এবার ইসাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে ইসাবের সেক্রেটারি জেনারেল জাকির উদ্দিন আহমেদ বলেন, দেশের ক্রমবর্ধমান উন্নয়ন ও গতিশীলতার সঙ্গে তাল মিলিয়ে ইসাবের সদস্যরা দেশের সার্বিক শিল্প-বানিজ্যের ও আবাসন খাতের নিরাপত্তা নিশ্চিতে ক্রমাগত কাজ করে যাচ্ছে ইসাব।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।