অর্থ লিপি

২৫ মে ২০২৬ সোমবার ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বেক্সিমকো ফার্মার দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিটিউক্যালস লিমিটেড (Bxpharma) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ২০২৪-ডিসেম্বর ২০২৪) ও (জুলাই ২০২৪-ডিসেম্বর ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ ২৯শে জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।

২য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (অক্টোবর ২০২৪-ডিসেম্বর ২০২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪.১০ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ছিল ৩.২১ টাকা। গত ৩ মাসে কোম্পানিটির আয় আগের চেয়ে  বেড়েছে ২৮ শতাংশ ।

অপরদিকে ৬ মাসে (জুলাই ২০২৪-ডিসেম্বর ২০২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭.৮৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬.৬৯ টাকা। গত ৬ মাসে কোম্পানিটির আয় আগের চেয়ে বেড়েছে ১৭ শতাংশ ।

গত ৩১শে ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ১০১.১১ টাকা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।