শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (EBL) নগদ লভ্যাংশ ও বোনাস শেয়ার বিতরণ সম্পন্ন করেছে।
ব্যাংকটি জানিয়েছে যে, তারা ১২.৫০ শতাংশ বোনাস শেয়ার সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারদের বিও অ্যাকাউন্টে জমা করেছে এবং ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ বিএফটিএন এর মাধ্যমে শেয়ার হোল্ডারদের ব্যাংক একাউন্টে বিতরণ করেছে।
ব্যাংকটি জানিয়েছে তারা ৩১ শে ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত বছরের জন্যে ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল এর মধ্যে ১২.৫০ শতাংশ নগদ ও ১২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ।
উল্লেখ্য, ডিএসইর বা সিএসইর নিউজ বিভাগে নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে এমন খবর প্রকাশিত হবার পরে, যদি কোন বিনিয়োগকারী লভ্যাংশের টাকা না পায়, তাহলে তাদের অবশ্যই সেই কোম্পানির শেয়ার বিভাগের সাথে যোগাযোগ করতে হবে।