বিশ্বখ্যাত স্টেশনারি ব্র্যান্ড ডেলি ও বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান এসিআইর যৌথ উদ্যোগে স্টেশনারি জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করা হয়েছে বলে জানানো হয়েছে।
গত বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকা শেরাটন হোটেলে ‘বিয়ন্ড দ্য অরডিনারি, বিয়ন্ড দ্য বাউন্ডারি’ শীর্ষক থিমে অনুষ্ঠিত হয় এই লঞ্চিং প্রোগ্রামটি।
অনুষ্ঠানে ডেলি ইন্টারন্যাশনালের ডিরেক্টর মারস এবং এসিআইর গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলার পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়িক অংশীদার এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই যৌথ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন ডেলি স্টেশনারি পণ্যগুলো এসিআইর বিপণন ও বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে দেশের বাজারে আরও সহজলভ্য হবে। ডেলির পণ্যগুলো আধুনিক ডিজাইন, টেকসই মান এবং ব্যবহারবান্ধব বৈশিষ্ট্যের সমন্বয়ে তৈরি, যা শিক্ষার্থী, পেশাজীবী এবং সৃজনশীল মানুষের দৈনন্দিন কাজকে করবে আরও সহজ ও কার্যকর।
অনুষ্ঠানে বক্তারা জানান, এই অংশীদারিত্ব স্টেশনারি ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে এবং সৃজনশীলতা ও দক্ষতার সীমা ছাড়িয়ে যেতে ব্যবহারকারীদের অনুপ্রাণিত করবে।
‘বিয়ন্ড দ্য অরডিনারি, বিয়ন্ড দ্য বাউন্ডারি’ থিমের মাধ্যমে ডেলি ও এসিআই প্রতিশ্রুতি ব্যক্ত করে, তারা মানসম্মত ও উদ্ভাবনী স্টেশনারি পণ্যের মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থা ও পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।