অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

শেয়ার বিক্রি সম্পন্ন ওয়ালটনের উদ্যোক্তা পরিচালকের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক ও হোম অ্যাপ্লায়েন্স উৎপাদক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র (WALTON) উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন হয়েছে।

উদ্যোক্তা পরিচালক এএস. এম. মাহবুবুল আলম কোম্পানিটির ১ লাখ শেয়ার বিক্রি করেছেন।

আজ রোববার (২৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, ২০২২ সালের ১৪ ডিসেম্বর এস. এম. মাহবুবুল আলম তার হাতে থাকা ১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেন, যা পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে কার্যকর হওয়ার কথা।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের লেনদেন শুরু হয় ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৬০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩০২ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১০ হাজার ১৬ কোটি ৩২ লাখ টাকা।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩, এর মধ্যে ৯৮.৬৯ শতাংশ শেয়ারই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে।

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ০.৬০ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে 0.১০ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ০.৬১ শতাংশ শেয়ার রয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।