আজ বৃহস্পতিবার ২২ শে জুন ২০২৩ থেকে মেট্রোরেল চলাচলের সময় সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ঈদুল আজহার (কোরবানির ঈদ) দিনে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়ার সই করা নোটিশ থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়েছে ২২শে জুন থেকে ‘ প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার ‘ ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘পিক আওয়ার’ বিবেচনায় ১০ মিনিট পর পর মেট্রোরেল চলবে। বেলা ১১টা ১ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত ‘অফ পিক আওয়ারে’ মেট্রোরেল চলবে প্রতি ১৫ মিনিট পর। বিকেল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত পরবর্তী ৪ ঘণ্টা ফের ‘পিক আওয়ার’ বিবেচনায় ১০ মিনিট পর পর ট্রেন ছেড়ে যাবে।
এ ছাড়া শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘অফ পিক আওয়ার’ ধরা হয়েছে। এ সময় প্রতি ১২ মিনিট পর মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে। এ ছাড়া বেলা ১১টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ‘পিক আওয়ার’ বিবেচনায় ১০ মিনিট পর পর মেট্রোরেল চলবে।
মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ শুক্রবার। এর আগে পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে মেট্রোরেল চালু রাখা হয়েছিল।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।