অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

অনলাইনে রিটার্ন জমা তিন গুণ বেশি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

তিন গুণ বেশি করদাতা রিটার্ন জমা দিয়েছেন অনলাইনে গত বছরের চেয়ে। এ বছর নির্ধারিত সময়ে ১৪ লাখ ৩১ হাজার ৩৫৪ জন করদাতা নিজেদের আয়-ব্যয়ের খবর জানিয়ে অনলাইনে রিটার্ন দেন।

গত বছর এই সংখ্যা ছিল ৫ লাখ ১৮ হাজার ৯০১ জন। এ বছর অনলাইনে রিটার্নকারীর কাছ থেকে মাত্র ১৫৮ কোটি টাকা পাওয়া গেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাময়িক হিসাবে এসব তথ্য জানা গেছে। কর কর্মকর্তারা জানান, অনলাইনে রিটার্ন জমা দেওয়া বেশির ভাগই শূন্য রিটার্ন জমা দিয়েছেন।

এ বছর সব মিলিয়ে ৩৯ লাখ ৭৩ হাজার ৭৫৭ জন করদাতা রিটার্ন দিয়েছেন। এনবিআর কর পেয়েছে মাত্র ৩ হাজার ১৪৪ কোটি টাকা।

তিন দফা সময় বাড়ানোর পর গত রবিবার (১৬ ফেব্রুয়ারি) রিটার্ন জমার নির্ধারিত সময় শেষ হয়েছে। এখন জরিমানা দিয়ে রিটার্ন দিতে হবে। গত বছরের চেয়ে এবার রিটার্ন জমাকারীর সংখ্যা এক লাখের মতো কমেছে।

এখন রিটার্ন জমা দিতে গেলে আরোপিত করের টাকার ওপর ২ শতাংশ হারে সুদ বসবে। আর বিনিয়োগজনিত কর রেয়াত মিলবে না। কোনও করদাতা অব্যাহতি পাবেন না।

কর দিবসে যে পরিমাণ কর অপরিশোধিত থাকবে, তার ওপর ২০২৩ সালের আয়কর আইনের ১৭৪ ধারা অনুযায়ী মাসিক ২ শতাংশ হারে অতিরিক্ত কর আরোপ করা হবে।

বর্তমানে ১ কোটি ১১ লাখ কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন-ধারী আছেন। প্রতিবছর গড়ে ৪০ লাখ রিটার্ন জমা পড়ে।

এনবিআরের কর কর্মকর্তারা জানিয়েছেন, নতুন টিআইএন-ধারীদের দুই-তৃতীয়াংশই রিটার্ন দেন না। গত কয়েক বছরে বিভিন্ন সরকারি বেসরকারি সেবা পেতে টিআইএন এবং রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে অনেকেই শুধু সেবা পেতে টিআইএন নেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।