অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

জুভেন্টাসের বিপক্ষে ম্যাচ বাতিল বার্সার, ১৪ জন খেলোয়াড় অসুস্থ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

প্রাক্-মৌসুম প্রস্তুতির জন্য বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে আছে বার্সেলোনা। নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতি পর্বে চারটি ম্যাচ খেলার কথা ছিল লা লিগা চ্যাম্পিয়নদের। কিন্তু এই প্রস্তুতি পর্বের প্রথম ম্যাচটিই খেলা হলো না বার্সার। দলের একাধিক খেলোয়াড় অসুস্থ হয়ে পড়ায় জুভেন্টাসের বিপক্ষে ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল করেছে তারা। প্রাক্-মৌসুম সফরের প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় আজ সকাল সাড়ে আটটায় শুরু হওয়ার কথা ছিল। এই সফরে বার্সার আরও তিনটি ম্যাচ খেলার কথা।

এক বিবৃতিতে ম্যাচ বাতিল করার কথা জানিয়ে বার্সা কর্তৃপক্ষ বলেছে, ‘এফসি বার্সেলোনা জানাচ্ছে, লেভি স্টেডিয়ামে জুভেন্টাসের বিপক্ষে সকার চ্যাম্পিয়নস ট্যুরের আজকের ম্যাচটি বাতিল করা হয়েছে। দলের উল্লেখযোগ্যসংখ্যক খেলোয়াড় অসুস্থ হয়ে পড়ায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে। এই মুহূর্তে আমাদের একমাত্র চাওয়া খেলোয়াড়েরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এটা খেলোয়াড়, দল এবং সমর্থকদের জন্য কঠিন সময়।’

 

এদিকে দলের এক সূত্র ইএসপিএনকে জানিয়েছে, বার্সার ১৪ জন খেলোয়াড় পেটের পীড়ায় ভুগছেন। যে কারণে জুভেন্টাসের বিপক্ষে ম্যাচটি খেলা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তবে যেসব দর্শক-সমর্থক টিকিট কেটেছেন, তাঁদের সেই অর্থ ফেরত দেওয়া হবে এবং নির্ধারিত ম্যাচ বাতিলের জন্য যদি কোনো জরিমানা দিতে হয়, তবে বিমা কোম্পানিই সে ব্যবস্থা নেবে।

অসুস্থতার কারণে স্কোয়াড বিপর্যস্ত হয়ে পড়লেও বার্সেলোনা কর্তৃপক্ষ পরবর্তী ম্যাচগুলো সূচি অনুযায়ী মাঠে গড়ানোর ব্যাপারে আশাবাদী। এই সফরে বার্সার পরের ম্যাচটি আগামী বুধবার আর্সেনালের বিপক্ষে। তবে বার্সার যুক্তরাষ্ট্র সফরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি মাঠে গড়াবে ৩০শে জুলাই। সেদিন টেক্সাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে বার্সা মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। এল ক্লাসিকোর এই ম্যাচ ঘিরে ক্রমেই বাড়ছে উত্তাপ।

 

এদিকে প্রথম ম্যাচটি অনাকাঙ্ক্ষিত কারণে বাতিল করতে হলেও পরবর্তী ম্যাচগুলোয় দর্শকদের কাছ থেকে সমর্থন পাওয়ার আশাও করেছে বার্সা কর্তৃপক্ষ। বিবৃতিতে তারা বলেছে, ‘বার্সেলোনা সমর্থকদের ম্যাচ দেখতে আসার ব্যাপারে উৎসাহিত করতে চায়। আমরা চাই আর্সেনালের বিপক্ষে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের ম্যাচটি যেন তারা উপভোগ করে। পরিকল্পনা অনুযায়ী ম্যাচটা এগিয়ে নেওয়ার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।