অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

স্কয়ার টয়লেট্রিজ অনলাইনে বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা দিচ্ছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

স্কয়ার টয়লেট্রিজ অনলাইনে বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা দিচ্ছে দেশের মানুষকে ।মানুষের মন ভালো না থাকলে শরীর ভালো থাকে না। শুধু শারীরিক স্বাস্থ্যকে গুরুত্ব দিলেআমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো না। তাই, মানসিক স্বাস্থ্যের ব্যাপারে প্রয়োজনীয়পরামর্শ দিতে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড–এর কেয়ারলাইন নম্বর (০৮০০০৮৮৮০০০) চালুরয়েছে। কাউন্সেলিং সাইকোলজিস্ট ডা. মেহতাব খানমের তত্ত্বাবধানে একদল বিশেষজ্ঞ মনোবিদ ও চিকিৎসক কাজ করছেন এতে। ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত কেয়ার লাইন নম্বরের মাধ্যমে ২৫ হাজারের বেশি মানুষ সরাসরি ও অনলাইনে মানসিক স্বাস্থ্যসেবা নিয়েছেন। 

২০১৮–২০১৯ এর তথ্য অনুযায়ী,জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপে দেখা যায় যে,আমাদের দেশে প্রাপ্তবয়স্ক(১৮ বছরের বেশি) মানুষের মধ্যে ১৮% এর বেশি কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত। ১২.৬% কিশোর–কিশোরীর (৭–১৭ বয়সী) মধ্যে মানসিক রোগ শনাক্ত হয়েছে।দেশে এদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার অভাব রয়েছে। তাছাড়া মানসিক স্বাস্থ্য নিয়েমানুষের মধ্যে সচেতনতাও তেমন একটা নেই। মানসিক রোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে, তাদের মানসিক স্বাস্থ্যের পরিচর্যা নিতে, স্কয়ার টয়লেট্রিজ শুরু থেকেই কাজ করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বছর মানসিক স্বাস্থ্যকে সর্বজনীন মানবাধিকার হিসেবে ঘোষণা করেছে।স্কয়ার টয়লেট্রিজ আরো আগে থেকেই বিষয়টি নিয়ে কাজ করছে।স্কয়ার টয়লেট্রিজ বিশ্বাস করে মানসিক স্বাস্থ্য–সমস্যা সঠিক সময়ে চিহ্নিত করা গেলে যেকোনো মানসিক সমস্যানিরাময় করা সম্ভব। আর এ লক্ষ্যেই স্কয়ার টয়লেট্রিজ কাজ করে যাচ্ছে দীর্ঘ ৬ বছর ধরে। 

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড–এর কেয়ারলাইন নম্বরে (০৮০০০৮৮৮০০০) ফোন করে যে কেউ মানসিক, শারীরিক এবং সামাজিকসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। নম্বরটি টোল ফ্রি। ফোন করতে কোনো ধরণের টাকা লাগে না। তাছাড়া সেবা গ্রহীতাদের সব রকমের তথ্য গোপন রাখা হয়। আপনি বা আপনার পরিবারের যে কারো মানসিক সমস্যায় পরামর্শ পেতে ফোন করুন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।