অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

ফের বাড়তে শুরু করেছে কাঁচা মরিচের ঝাঁঝ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের বাজারে ফের বাড়তে শুরু করেছে কাঁচা মরিচের ঝাঁঝ। রাজধানীর বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম এক সপ্তাহের ব্যবধানে অন্তত ১০০ টাকা বেড়েছে। গতকাল শনিবার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, খুচরায় প্রতি কেজি কাঁচা মরিচের দাম পড়ছে ২০০ থেকে ২২০ টাকা।

বিভিন্ন জেলা–উপজেলার বাজারে দাম আরও বেশি। বগুড়ার মতো উৎপাদন এলাকায় এক সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে এই পণ্যের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে।

গত কোরবানির ইদের ঠিক পরপরই কাঁচা মরিচের দর প্রতি কেজি ৭০০ টাকা পর্যন্ত উঠেছিল। তারপর ধীরে ধীরে দাম কমে আসে।

বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। সে কারণে নতুন করে আবার দাম বাড়ছে। কয়েক সপ্তাহ ধরে কাঁচা মরিচের কেজি ১০০ টাকার আশপাশে ছিল। এমনকি ৮০ টাকা কেজি কাঁচা মরিচ বিক্রি করেছি। এখন ২০০ টাকার কমে কোনো মরিচ পাওয়া যাচ্ছে না।

আমদানিকারকেরা বলছেন, কাঁচা মরিচের দাম এখন ভারতেই বেশি। এই মরিচের আমদানি খরচের সঙ্গে যোগ হচ্ছে পরিবহন, শ্রমিক ও শুল্ক খরচ। গত বছরের তুলনায় ২০ শতাংশের বেশি বেড়েছে ডলারের দাম। আবার আমদানিতে ডলারের যে আনুষ্ঠানিক দাম, বাস্তবে তার চেয়েও বেশি দামে আমদানিকারকদের ডলার কিনতে হচ্ছে।

দেশে কাঁচা মরিচের উৎপাদনের মৌসুম এখন নয়। ব্যবসায়ীরা বলছেন, স্থানীয়ভাবে এখন যে কাঁচা মরিচ উৎপাদিত হচ্ছে, তা চাহিদা মেটাতে পারছে না। আমদানিকারকেরা মনে করেন, ভারতের বাজারে কাঁচা মরিচের দাম বাড়তি থাকায় এই দফায় দাম কমতে সময় লাগবে। তবে আমদানি বাড়ানো গেলে হয়তো দাম কিছুটা কমে আসবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।