শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার বিক্রিতে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় কোম্পানিটির চেয়ারম্যানসহ তিনজনকে প্রায় ২০ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এরা হচ্ছেন- বে লিজিংয়ের চেয়ারম্যান অধ্যাপক সুরাইয়া বেগম, সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির এফসিএ ও তুষার এলকে মিয়া।
গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৯৩২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা গেছে, মূল্য সংবেদনশীল তথ্যের ভিত্তিতে আইন ভঙ্গ করে শেয়ার বিক্রি করায় আলমগীর কবিরকে ১২ কোটি টাকা, অধ্যাপক সুরাইয়া বেগমকে ৫ কোটি টাকা এবং তুষার এলকে মিয়া কে ২ কোটি ৫০ লাখ টাকা জরিমানা করেছে কমিশন।
এছাড়াও, কোম্পানিটির শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডকে ৫ কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি।
অন্যদিকে, ২০২১ সালের বিভিন্ন প্রান্তিকে অ-নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিধি মোতাবেক প্রভিশন না করায় বে লিজিং এর কোম্পানি সচিব ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদকে সতর্ক করেছে নিয়ন্ত্রন সংস্থা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।