শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটির মধ্যে পরেছে দেশের শেয়ারবাজার। সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক নির্বাহী আদেশে দুর্গাপূজা উপলক্ষে অতিরিক্ত একদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
সরকারি আদেশ অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত ছুটি থাকবে। এর মধ্যে পূর্বঘোষিত ছুটি ছিল ২০ অক্টোবর মঙ্গলবার ও ২১ অক্টোবর বুধবার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ অক্টোবর বৃহস্পতিবার অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এর সঙ্গে ২৩ অক্টোবর শুক্রবার ও ২৪ অক্টোবর শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় দুর্গাপূজা উপলক্ষে এবার টানা পাঁচ দিনের ছুটি হচ্ছে।
ফলে ২০, ২১, ২২, ২৩ ও ২৪ অক্টোবর, এই পাঁচ দিন দেশের শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। ছুটি শেষে পরবর্তী কার্যদিবসে যথারীতি শেয়ারবাজারের লেনদেন শুরু হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।