অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

মুক্তি পাওয়া এমভি আব্দুল্লাহ কুতুবদিয়ায় নোঙর করবে আজ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ ২৩ নাবিকসহ সোমালিয়ার জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্তি পাওয়ার পরে এখন দেশের জলসীমায় প্রবেশ করেছে। জাহাজটি আজ সোমবার (১৩ মে) বিকালে কুতুবদিয়া পৌঁছাবে।

কাল মঙ্গলবার বিকালে সদরঘাট জেটিতে তাদের বরণ করবেন স্বজনরা। সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার ৬৪ দিন পর স্বজনের সঙ্গে মিলিত হবেন ২৩ নাবিক।

কুতুবদিয়ায় নোঙর করলে নাবিকদের আরেকটি গ্রুপ পাঠাবে জাহাজটির মালিকপক্ষ। জিম্মিদশা থেকে মুক্ত নাবিকদের তারা নিয়ে আসবেন তীরে। সদরঘাট জেটিতে তাদের নিয়ে আসা হতে পারে বলে জানিয়েছেন কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী মেহেরুল করিম।

কেএসআরএম’র সূত্র জানিয়েছে, কুতুবদিয়া চ্যানেলে পণ্য খালাস শেষেই জাহাজটি নাবিকদের নিয়ে চট্টগ্রামের দিকে রওনা দেবে। এরপর আগামীকাল মঙ্গলবার বিকালে চট্টগ্রামের সদরঘাটে নাবিকদের বরণ করে নেওয়া হবে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে জাহাজের মালিক কবির গ্রুপের মিডিয়া এডভাইজার মিজানুল ইসলাম বলেন, এমভি আব্দুল্লাহ গতকাল দেশের জলসীমায় প্রবেশ করেছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।