অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

ভারত থেকে আরো ২ লাখ টন চাল আমদানির অনুমোদন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ সরকার ভারত থেকে বেসরকারিভাবে নতুন করে আরো দুই লাখ টন সিদ্ধ চাল আমদানির অনুমতি দিয়েছে। ঢাকার এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় চালকল মালিক ও রপ্তানিকারকরা।

নতুন এই অনুমতির ফলে পূর্ব ও দক্ষিণ ভারতের জন্য চাল রপ্তানির সুযোগ আরো বিস্তৃত হলো।

বার্তাসংস্থা পিটিআই মঙ্গলবার (২০ জানুয়ারি) জানিয়েছে, বাংলাদেশ সরকার ২৩২টি বেসরকারি প্রতিষ্ঠানকে আগামী ২০২৬ সালের ১০ মার্চ পর্যন্ত চাল আমদানির অনুমতি দিয়েছে। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চালকল মালিকদের দাবি, ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ প্রথম দফায় চাল আমদানির পরিকল্পনার কথা জানায়। সদ্য অনুমোদিত দুই লাখ টন চাল সেই পরিকল্পনার সঙ্গে যুক্ত হলো। বন্যায় ফসলের ক্ষয়ক্ষতির কারণে মজুদ পুনর্গঠনের লক্ষ্যে ২০২৫–২৬ অর্থবছরে মোট ৯ লাখ টন চাল আমদানির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।

ভারতীয় চাল রপ্তানিকারকদের সংগঠন আইআরইএফ-এর সভাপতি প্রেম গার্গ পিটিআইকে বলেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবেই ভারতের চালের অন্যতম বড় ক্রেতা। ভৌগোলিক নিকটতা এবং প্রতিযোগিতামূলক দামের কারণে অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরাই এই রপ্তানি থেকে সবচেয়ে বেশি লাভবান হবেন বলে তিনি মনে করেন।

এদিকে ‘জয় বাবা বাকেশ্বর চাল মিল’-এর পরিচালক রাহুল খৈতান বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে চাপ বাড়ায় সরকার বেসরকারিভাবে চাল আমদানির পথ খুলে দিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, নতুন করে অনুমোদিত দুই লাখ টন চাল আগে ঘোষিত পাঁচ লাখ টনের সঙ্গে যুক্ত হবে। বিশেষ করে বাংলাদেশে সিদ্ধ চালের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি মনে করেন।

বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, মোট ৯ লাখ টন চাল আমদানির মধ্যে পাঁচ লাখ টন বেসরকারিভাবে এবং চার লাখ টন সরকারিভাবে সংগ্রহ করা হবে।

ভারতীয় ব্যবসায়ীরা জানান, চাল রপ্তানিতে ভারত এখনো বাংলাদেশের সবচেয়ে বড় ও সাশ্রয়ী অংশীদার। সাম্প্রতিক বাণিজ্য তথ্য অনুযায়ী, ভারতের সাদা চালের দাম প্রতি টন ৩৫১ থেকে ৩৬০ মার্কিন ডলার, যেখানে পাকিস্তানের চালের দাম প্রায় ৩৯৫ মার্কিন ডলার।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।