অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

রাতে শিশু ও কুকুর ঘুমাচ্ছে একসাথে ফুট ওভারব্রীজে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বড় বড় শহরে ভাসমান অনেক মানুষ দেখা যায় ফুটওভার ব্রিজের উপরে, ফুটপাতে, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল কিংবা রেল স্টেশনে ঘুমাতে।

ঘরহীন এইসব মানুষের অনেকেরই থাকার কোন বাসস্থান না থাকায় তারা রাত কাটাতে বেছে নেয় এসব স্থানকে। আবার অনেকের ঘর থাকলেও জীবিকার প্রয়োজন কিংবা অন্য কোনও কারণে বাধ্য হন রাস্তাঘাটে এভাবে জীবন কাটাতে।


ভাষমান এইসব মানুষদের নিয়ে যারা কাজ করছেন তারা বলছেন, এদের জীবনমান উন্নত করতে দরকার বেশ কিছু সমন্বিত পরিকল্পনা ও উদ্যোগ এবং সেটা সরকারের উদ্যোগ নিতে হবে।

বিশেষ করে ঠিকানা বিহীন এই সব পথ শিশু রাতে ফুট ওভারব্রিজে ঘুমাচ্ছে। সরকারেরর উচিত এরকম পথ শিশুদের আশ্রয়ের ব্যবস্থা করা।

ভাবা যায় ৬/৭ বছরের একটি শিশু ঘুমাচ্ছে ফুট ওভারব্রীজের উপরে,পাশেই ঘুমাচ্ছে আরও ৩/৪ জন কিশোর, ওদের সাথেই আশ্রয় নিয়েছে ২ টি কুকুর। শিশুটির পাশে একটি কুকুর ঘুমাচ্ছে। অন্য কুকুরটি নিয়ম মেনে ঘুমের স্থান ভালো রাখতে ওভারব্রিজের নিচে নেমেছে  প্রসাব করতে দেখা গেল। ভাবা যায় একটি কুকুর ও তার ঘুমানোর স্থানকে নোংরা করছেন না।

সরকারের যে মন্ত্রনালয় মানুষের কল্যানের জন্যে কাজ করে বিশেষ করে শিশুদের নিয়ে তাদের কাছে অনুরোধ থাকবে পথচারী শিশুদের কল্যানে এগিয়ে আসার জন্যে পাশাপাশি বেসরকারি কোম্পানি, সমাজের বিত্তবান ও মানবাধিকার নিয়ে যারা কাজ করেন তারা পথ শিশুদের কল্যানে স্থায়ি সমস্যা সমাধানে এগিয়ে আসুন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।