অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

উত্তরা ব্যাংকের ২য় প্রান্তিকে রেকর্ড পরিমাণ মুনাফা বেড়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক  খাতের উত্তরা ব্যাংক পিএলসির (UTTARABANK) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল ২৪ – জুন ২৪) (জানুয়ারি ২৪ – জুন২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

১১  জুলাই ২০২৪ অনুষ্ঠিত ব্যাংকটির  পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদনপর্যালোচনা অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

২য় প্রান্তিকে মাসে (এপ্রিল ২৪ –জুন ২৪) ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে  ১.৬৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে মাসে শেয়ার প্রতি আয় হয়েছিল ০.৮০  টাকা।গত মাসে কোম্পানির (ইপিএস) আয় আগের চেয়ে বেড়েছে ১০৭ শতাংশ।

অপরদিকে গত মাসে (জানুয়ারি ২৩জুন ২৩) প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ২.৩৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১.৪৬ টাকা।গত ৬মাসে কোম্পানির (ইপিএস) আয় আগের চেয়ে বেড়েছে  ৬১ শতাংশ।

গত ৩০ শে জুন ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদপ্রবাহ(NOCFPS)  হয়েছে ৬.৬০ টাকা, যা আগের বছরে ঋণাত্মক ছিল (৫.৯৯)  টাকা।এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ২৮.৪৪ টাকাযা আগের বছরে ছিল ২৫.১৬  টাকা।

ব্যাংকটি সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৭.৫০ শতাংশ নগদ ও ১২.৫০ শতাংশ স্টক লভ্যাংশ ছিল। আলোচ্য হিসাব বছরে ব্যাংকের  ইপিএস হয়েছে ৪.৩২ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩.৬৯ টাকা । গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১.০৪ টাকা, আগের বছরের একই সময়ে যা ছিল ২৭.৮৮ টাকা ।

১৯৮৪ সালে শেয়ারবাজারে আসা উত্তরা ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ৮২৫ কোটি ৭৬ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৪৫২ কোটি ৩৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮২ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৭৪২। এর মধ্যে ৩০.৫৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৯.৯৫ শতাংশ , বিদেশী বিনিয়োগকারীদের কাছে ০.৪১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৩৯.০৬ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে গত কার্যদিবসে উত্তরা ব্যাংকের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দাম ছিল ২১.৩০ টাকা । গত এক বছরে ব্যাংকটির সর্বনিম্ন ১৮.৮০ টাকা ও সর্বোচ্চ দর ছিল ২৭.৮০ টাকা ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।