শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন আজ থেকে শুরু হচ্ছে ।
কোম্পানিটির আইপিও আবেদন আজ রবিবার ,৪ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত।গত বছরের ৮ জানুয়ারি,২০২৩ এবং ২৫ ই জানুয়ারি,২০২৪ তারিখে যে সব একাউন্টে ৫০ হাজার টাকার সমপরিমাণ ম্যাচিউরড শেয়ার ছিল তারাই আবেদন করতে পারবেন ।
উল্লেখ্য একজন বিনিয়োগকারী এক বিওতে সর্বোচ্চ ১০ হাজার টাকার আবেদন করতে পারবেন।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি) কোম্পানিটিকে গত ৩১ আগস্ট বিডিংয়ের অনুমতি প্রদান করে। কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৯৫ কোটি টাকা সংগ্রহ করবে।
গত ১০ অক্টোবর ২০২২ বিকাল ৩টা থেকে একটানা ১৩ অক্টোবর বিকাল ৩টা পর্যন্ত কোম্পানিটির বিডিং অনুষ্ঠিত হয়।
বিনিয়োগকারীরা এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রতিটি শেয়ার ২০ টাকা করে কিনতে পারবেন।
৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে পুনঃমূল্যায়ন পরবর্তী কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৫৬.৬১ টাকা। আর পুনঃমূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৩৫.৪৮ টাকা। পাঁচ বছরের গড় শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩.২১ টাকা।আইপিও অনুমোদনের ক্ষেত্রে বিএসইসির দেওয়া শর্ত অনুসারে, তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।
কোম্পানিটির আইপিওর ইস্যু ম্যানেজার হিসাবে আছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।