আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানো হয়েছে। আগামী শনিবার (২০শে জানুয়ারি) থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত তথা ১২ ঘণ্টা মেট্রোরেল চলাচল করবে। সে হিসেবে মেট্রোরেল চলাচলের সময় বাড়লো।
আজ বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) রাজধানীর পরীবাগে প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেলের কার্যালয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এ তথ্য জানান।
তিনি বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম মার্চ মাসের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সময় সমন্বয় করা হবে। দুই স্টেশনে ১৫ দিন টিম কাজ করে যাত্রীদের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আর সব কিছুই ঠিক থাকবে। মেট্রোরেল বর্তমানে সকাল ৭ টা থেকে রাত ৮টা পর্যন্ত উত্তরা থেকে আগারগাঁও চলাচল করে। আর সকাল ৭টা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত মতিঝিল পর্যন্ত।
উল্লেখ্য, মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের চলাচল শুরু হয় ২০২২ সালের ২৯শে নভেম্বর। এর একদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন।
উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ,ঢাকা ম্যাস ট্যানজিট কোম্পানি লিমিটেড ,আগামী শনিবার ২০ জানুয়ারি থেকে মেট্রোরেল চলাচলের সময়সূচি তৈরি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।

বর্তমানে দিনে ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৫৬ হাজার পর্যন্ত যাত্রী মেট্রোরেলের ট্রেনে ভ্রমণ করেন। এর আগে ১৩শে ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি চালু হয়। এরপর খুলে দেওয়া হয় কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।