অর্থ লিপি

৩১ জুলাই ২০২৬ শুক্রবার ১৬ শ্রাবণ ১৪৩৩

নিত্যপণ্যের মূল্য বেঁধে দিল কৃষি বিপণন অধিদফতর, মানবে কি বিক্রেতারা?

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পবিত্র রমজান মাস উপলক্ষে মাছ, মাংস, খেজুর বিভিন্ন সবজিসহ ২৯টি নিত্যপণ্যের দামবেঁধে দিয়েছে কৃষি বিপণন অধিদফতর।

গতকাল শুক্রবার (১৫ই মার্চ) সংস্থাটির মহাপরিচালক মোঃ মাসুদ করিম স্বাক্ষরিত একবিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি বিপণন আইন ২০১৮ এর () ধারার ক্ষমতা বলে কৃষি বিপণনঅধিদফতর কৃষি পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্তনিম্নোক্ত দামে কৃষি পণ্য ক্রয়বিক্রয়ের অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে ২৯ টি পণ্যের উৎপাদন খরচ, উৎপাদক পর্যায়ে সর্বোচ্চ দাম, পাইকারি বাজারেএবং ভোক্তাপর্যায়ে খুচরা দাম কতো হবে সেটা নির্ধারণ করা হয়েছে।

নতুন বেঁধে দেয়া দাম অনুযায়ী, পাইকারি বাজারে ছোলার দাম সর্বোচ্চ সাড়ে ৯৩ টাকা এবংখুচরা পর্যায়ে ৯৮ টাকা দরে বিক্রি করা যাবে। মসুর ডালের খুচরা পর্যায়ে দাম হবে ১৩০ টাকা৫০ পয়সা এবং মোটা দানার মসুর বিক্রি হবে ১০৫ টাকা ৫০ পয়সায়। খেসারি ডালের খুচরায় সর্বোচ্চ দাম হবে ৯৩ টাকা। এছাড়া মাসকালাই ১৬৬ টাকা ৫০ পয়সা এবং মুগডাল খুচরা বাজারে সর্বোচ্চ ১৬৫ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।

প্রতি কেজি গরুর মাংসের সর্বোচ্চ খুচরা দাম নির্ধারণ করা হয়েছে ৬৬৪ টাকা। এছাড়া ছাগলের মাংসের দাম হাজার টাকা এবং মাছের মধ্যে চাষের পাঙ্গাশের খুচরা দাম ১৮১ টাকা কাতলা মাছের দাম সর্বোচ্চ ৩৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ব্রয়লার মুরগি ১৭৫ টাকা সোনালি মুরগি ২৬২ টাকা দরে কিনতে পারবেন ক্রেতারা, প্রতি পিস ডিমের দাম হবে সর্বোচ্চ সাড়ে ১০ টাকা।

প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম নির্ধারণ করা হয়েছে ৬৫ টাকা এবং রসুন ১২০ টাকা আদা ১৮০ টাকা দরে বিক্রি হবে। এছাড়া শুকনো মরিচের সর্বোচ্চ দাম হবে ৩২৭ টাকা এবং কাচামরিচ ৬০ টাকায় খুচরা বাজারে কিনতে পারবেন ক্রেতারা।

অন্যদিকে সবজির মধ্যে বাঁধাকপি ফুলকপি ৩০ টাকা, প্রতি কেজি বেগুন সিম ৫০ টাকা আলু সাড়ে ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতি কেজি টমেটো ৪০ টাকা, মিষ্টিকুমড়া ২৪ টাকা খুচরা মূল্য বেঁধে দিয়েছে সংস্থাটি।

অন্যদিকে বাজারে প্রতি কেজি জাহেদি খেজুর ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সাগর কলার হালি খুচরায় ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া চিড়ার খুচরা দাম ৬০ টাকা, বেসন ১২১ টাকা বেঁধে দিয়েছে কৃষি বিপণন অধিদফতর।

এখন দেখার বিষয় কৃষি বিপণন অধিদফতরের কৃষি পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করারপরে কতটা কার্যকরী হয়।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।