পুঁজিবাজারে তালিকাভুক্ত দি পেনিনসুলা চিটাগং লিমিটেডের (PENINSULA) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ২০২৩-ডিসেম্বর ২০২৩) ও (জুলাই ২০২৩-ডিসেম্বর ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
গতকাল ২২শে জানুয়ারি ২০২৩, অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
২য় প্রান্তিকে ৩ মাসে (অক্টোবর ২০২২-ডিসেম্বর ২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে (০.০১) টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় হয়েছিল ০.০৮ টাকা।
অপরদিকে ৬ মাসে (জুলাই ‘২০২২-ডিসেম্বর’২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে (০.১১) টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল (০.২৫) টাকা।

গত ৩১শে ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে (০.৩০) টাকা, যা আগের বছরে ছিল ০.১৯ টাকা। এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ২৮.৭৭ টাকা। যা আগের বছর ছিল ২৮.৮৮ টাকা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।