শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (MTB) পারপেচুয়াল বন্ডের অর্ধ বার্ষিক কুপন হার (সুদের হার) ঘোষণা করা হয়েছে।
ব্যাংকটি বন্ডধারীদেরকে ১০ শতাংশ হারে সুদ দেবে। গতকাল বৃহস্পতিবার (৩০ মে) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে কুপনের হার অনুমোদন করা হয়।
আগামী ৬ জুন থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে রিটার্ন পাবেন এমটিবি পারপেচুয়াল বন্ডের ইউনিটধারীরা।

এমটিবি পারপেচুয়াল বন্ডের গ্যারান্টার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।
বন্ডটির আকার ৪শ কোটি টাকা। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা, মোট ইউনিটের সংখ্যা ৪০০।
এমটিবি পারপেচুয়াল বন্ড অর্ধবাষিক হিসেবে মুনাফা বা সুদ দিয়ে থাকে। সর্বশেষ অর্ধবার্ষিকে ও এই বন্ডের ইউনিটধারীদের ১০ শতাংশ মুনাফা দেওয়া হয়েছিল।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।