অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

অধিনায়কত্ব নিতে চাইনি, বিশ্বকাপের পর একদিনও অধিনায়কত্ব করবো না: সাকিব

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

তামিম ইকবাল অধিনায়কত্ব ছাড়ার পর আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচে দলকে নেতৃত্ব দেন লিটন দাস। পরে এশিয়া কাপে দ্বিতীয় দফায় ওয়ানডে দলের নেতৃত্ব পান সাকিব আল হাসান। যদিও বেশ বুঝিয়ে শুনিয়েই সাকিবকে রাজি করাতে হয়েছে। দলের কঠিন মুহূর্তে দায়িত্ব নিলেও বিশ্বকাপের পর একদিনের জন্যও অধিনায়কত্ব করবেন না বলে ঘোষণা দিলেন সাকিব।

গতকাল বুধবার (২৭শে সেপ্টেম্বর) রাতে স্পোর্টস চ্যানেলে এক সাক্ষাৎকারে সাকিব বিষয়টি নিশ্চিত করেন। গত ১১ই আগস্ট দ্বিতীয় দফায় ওয়ানডে অধিনায়কের দায়িত্ব নেন সাকিব। তখনই বলা হয়েছিল, সদ্য সমাপ্ত এশিয়া কাপ ও ভারত বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন তিনি। তবে বিশ্বকাপই তার শেষ মিশন।

এ প্রসঙ্গে বাংলাদেশেরর অধিনায়ক বলেছেন, ‘এই বিশ্বকাপই শেষ। এরপর একদিনও (অধিনায়কত্ব) করবো না। যে কারণে আমি এশিয়া কাপের আগে নিতে চাইনি। এরপরও এটা না। আমার কাছে মনে হয়েছে আমি হাসতে চাই, খেলতে চাই, পারফর্ম করতে চাই। এই একটা কারণে আমি করতে চাইনি।’

সাকিব আরও বলেছেন, ‘আর কোনও কারণ নেই। বেস্ট হয় যদি অধিনায়ক না থাকি। অধিনায়কত্ব কি আমার কোনও ভেল্যু অ্যাড করছে ক্যারিয়ারে এই স্টেজে এসে? আমি তো মনে করি না।’

তামিমের দুটি বড় ইভেন্টের আগে এভাবে নেতৃত্ব ছাড়াকে ভালোভাবে নেননি সাকিব। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার অধিনায়কত্ব নেওয়ার ইচ্ছা ছিল না! আমি কখনও ভাবিও নাই, কেউ ওই সময় অধিনায়কত্ব ছেড়ে দিবে! তারপর আমাকে এশিয়া কাপের দলে পাঠালো!’

শুধু তাই নয় ক্রিকেট কবে ছাড়বেন সেটি জানিয়েছেন এই অলরাউন্ডার, ‘আজ এখন এই অবস্থায় বলছি, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলবে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে টি-টোয়েন্টিকে বিদায় দেবো। টেস্টের অবসর শিগগিরই। অবশ্য সাকিব এ সঙ্গে যুক্ত করেন, একেক ফরমেট একেক সময় ছাড়লেও আনুষ্ঠানিক অবসর ঘোষণা করবো ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর।’

 

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।