অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

ভোজ্যতেলের দাম বাড়াতে মিল মালিকেরা চিঠি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মিল মালিকেরা ভ্যাট ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব করেছেন। তেলের দাম বাড়াতে গতকাল সোমবার (১৫ই এপ্রিল) বাণিজ্য সচিবকে চিঠি দেয় মিল মালিকদের সংগঠন বনস্পতি।

সংগঠনের নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন…

প্রবাসী আয় ১২ দিনে এলো ৮৭ কোটি ডলার

চিঠিতে বোতলজাত ১ লিটার সয়াবিন তেলের দাম প্রস্তাব করা হয়েছে ১৭৩ টাকা, ৫ লিটার ৮৪৫ টাকা এবং খোলা ১ লিটার পাম তেলের দাম প্রস্তাব করা হয়েছে ১৩২ টাকা।

রমজানে নিত্যপণ্যের দাম কমাতে গত ৮ই ফেব্রুয়ারি ভোজ্যতেলের স্থানীয় উৎপাদনে ও আমদানি পর্যায়ের ভ্যাট ৫ শতাংশ কমায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভ্যাট ছাড়ের এ মেয়াদ নির্ধারণ করা হয় ১৫ই এপ্রিল। মেয়াদ শেষ হওয়ায় তেলের দাম আগের অবস্থায় নেওয়ার প্রস্তাব করেছেন মিল মালিকেরা।

আরও পড়ুন…

মূল্যস্ফীতির চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশের সাধারণ মানুষ

এদিকে ট্যারিফ কমিশন কর্মকর্তারা জানিয়েছেন, ভোজ্যতেলে ভ্যাট ছাড় সুবিধা অব্যাহত রাখতে এনবিআরকে চিঠি দেওয়া হয়েছে।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম জানিয়েছেন, ভোজ্যতেলের দাম কমাতে উদ্যোগ নেওয়া হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।