অর্থ লিপি

২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ১৫ বৈশাখ ১৪৩৩

হত্যার হুমকির অভিযোগে ড. ইউনূসের আইনজীবীর জিডি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

হত্যার হুমকির অভিযোগে সাধারণ ডায়েরি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ। গতকাল মঙ্গলবার (৬ই জুন) রাতে  মোহাম্মদপুর থানায় এ ডায়েরি করা হয়। তিনি নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের পক্ষের আইনজীবী প্যানেলের সদস্য বলেও জানান।

জিডিতে আইনজীবী উল্লেখ করেন, গতকাল মঙ্গলবার (৬ই জুন) রাত ৮টার দিকে মোবাইল ফোনে একটি কল আসে। রাত ৮টা ৩৭ মিনিটের দিকে তিনি কল ব্যাক করেন। তখন অপর প্রান্তের ব্যক্তি প্রথমে একটি পারিবারিক মামলার বিষয়ে কথা বলবেন বলে জানান। কিন্তু একটা পর্যায়ে অকথ্য ভাষায় গালাগাল ও মেরে ফেলার হুমকি দেয়।

কি কারণে তাকে এই হুমকি দেওয়া হলো তার কোনও কারণ জানাতে পারেননি এই আইনজীবী। তিনি বলেন, কী কারণে তাকে এই হুমকি দেওয়া হয়েছে তিনি জানেন না।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলা জানান, মঙ্গলবার রাতে একজন আইনজীবী এসেছিলেন। তিনি সাধারণ ডায়েরি করেছেন। তবে ড. ইউনূসের আইনজীবী কি না তিনি জানেন না। ওই আইনজীবী এমন কোনও পরিচয় দেননি। বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান ওসি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।