ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে দেশের ব্যাংক খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (MTB) ও ইন্সুরেন্স খাতের ব্রান্ড কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি। প্রতিষ্ঠান দুটির মধ্যে এই অংশীদারিত্বের চুক্তিটি গতকাল বুধবার (৩ জানুয়ারী), তারিখে গ্রীন ডেল্টার হেড অফিসে স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির আওতায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের গ্রাহকরা গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের বিভিন্ন নন–লাইফ ইন্স্যুরেন্স পলিসি সরাসরি ব্যাংকের মাধ্যমে কিনতে পারবেন। এই ইন্স্যুরেন্স পলিসিগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য বীমা, মোটরযান বীমা, শস্য বীমা, এবং ভ্রমণ বীমা ইত্যাদি, যা বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর গ্রাহকদের দৈনন্দিন জীবনে বিভিন্ন আর্থিক ঝুঁকি নিরসনের ক্ষেত্রে সহায়তা করবে।
এখন থেকে গ্রাহকরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখা, এই ইন্স্যুরেন্স পরিষেবাগুলো গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দ্বারা প্রত্যয়িত একটি পূর্বশর্ত হল, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সেলিং পয়েন্টগুলোতে ব্যাংকাস্যুরেন্স অফিসার বা ম্যানেজারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
ব্যাংকাস্যুরেন্স চুক্তিতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, ফারজানা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশের বীমা কিংবদন্তি এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক নাসির আহমেদ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এমটিবি এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে এমটিবিরউপ–ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং মোঃ শাফকাত হোসেন, এমটিবিরউপ–ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার, মোঃ বখতিয়ার হোসেন; এমটিবির উপ–ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ট্রেজারি, মোঃ শামসুল ইসলাম; গ্রীন ডেল্টাইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ মঈনউদ্দীন আহমেদ, এবং গ্রীন ডেল্টাসিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, ওয়াফী শফিক মিনহাজ খান প্রমুখ উপরোক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের জনগণের আর্থিক ঝুঁকি নিরসন, সমন্বিত আর্থিক অন্তর্ভুক্তি এবং স্থিতিশীল অর্থনীতি গড়ে তোলার যাত্রায় ব্যাঙ্কাসুরেন্স একটি নতুন যুগের সূচনা করবে।
ব্যাঙ্কাসুরেন্স হল একটি ব্যাংক এবং একটি ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে এমন একটি অংশীদারিত্ব যেখানে ব্যাংকের ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে ইন্স্যুরেন্স সেবা গ্রাহকরা কিনতে পারবেন।