অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

বিয়ে বাড়িতে কাঁচা মরিচ না দেওয়া বর-কনে পক্ষের সংঘর্ষ, আহত ১৫

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পটুয়াখালীতে বিয়ের অনুষ্ঠানে কাঁচা মরিচ ও সালাদ না দেওয়াকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে দুই জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা নিয়েছেন।

গতকাল মঙ্গলবার বিকেলে জেলার বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার।

আহতরা হলেন, মতি হাওলাদার (৭০), মোঃ জিসান (১০), ফিরোজ হাওলাদার (১৮), সালেহা বেগম (৭০), মালেক হাওলাদার (৪০), মঃ হাচিব (৯), মোঃ রফিক মিয়া , মোঃ মিজান ও খালেক হাওলাদারসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

আহতরা জানান, কুম্ভখালী গ্রামে বিকালে ছেলে পক্ষ বরযাত্রী নিয়ে মেয়ের বাড়িতে যায়। খাবার টেবিলে মাছ-মাংস, পোলাও দিলেও সেখানে কাঁচা মরিচ ও সালাদ দেওয়া হয়নি। পরে বরযাত্রী পক্ষের লোকজন খাবার টেবিলে কাঁচা মরিচসহ সালাদ চেয়ে বসে। এ বিষয়টি নিয়ে মেয়ে পক্ষের সঙ্গে ছেলে পক্ষের বরযাত্রীদের  কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

তারা জানান, এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিরাজুল ইসলাম জানান, আহত দুইজনকে বরিশাল হাসপাতালে পাঠানো হয়েছে।  অন্য আহত অনেকেরই চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

 

বগা পুলিশ ফাঁড়ির এসআই মোঃ সোহেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।  তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।

বাউফল থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ নিয়ে আসেননি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।